কবি সৈয়দ আবদুস সাদিকের স্মরণে দৈনিক দেশ তথ্য সাহিত্য পাতা সাহিত্য বাড়ি-এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার রিতা ফারিয়া রিচি।
অনুষ্ঠানে কবি সৈয়দ আবদুস সাদিকের সাহিত্যকর্ম, জীবনাদর্শ ও বাংলা সাহিত্যে তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
কুষ্টিয়া প্রতিনিধি: মীর রকিবুল ইসলাম
