রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

শার্শায় ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

শার্শায় ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নুরুল হক নুরু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির চাচি মোছা. রুপা খাতুন শার্শা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার ভাসুর মো. জামের আলী ও তার স্ত্রী মোছা. রাবেয়া খাতুন উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযুক্ত নুরুল হক নুরু তাদের ৮ বছর বয়সী কন্যাশিশুকে নিজের টিনশেড ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি স্বজনদের কাছে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে মামলার একমাত্র আসামি নুরুল হক নুরুকে আটক করা হয়।


শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান,গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। 

বেনাপোল প্রতিনিধি: