সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাংকে মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট

ব্যাংকে মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট

ব্যাংকে মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট

ভারতের নাগপুরে ব্যাংককর্মীদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি লুটের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। লুটের পুরো অর্থই তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গ্রেপ্তার যুবকের নাম সূরজ ভোজরাজ বোরকার। তিনি নাগপুরের একটি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বেকার বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাগপুরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ভান্ডে প্লট শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাংকের কর্মীরা এটিএম কক্ষ থেকে নগদ অর্থ নিয়ে ব্যাংকে প্রবেশ করছিলেন। এ সময় তাদের অনুসরণ করে বোরকার।পুলিশের দাবি, এর আগে ব্যাংকটি ঘুরে দেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন তিনি। ব্যাংকের কর্মকর্তারা কখন এটিএম কক্ষ থেকে টাকা নিয়ে বের হন, সে সময়ের অপেক্ষায় ছিলেন অভিযুক্ত।

পুলিশ কর্মকর্তা রমেশ খুনে বলেন, ব্যাংককর্মীরা টাকা নিয়ে বের হওয়ার পর তাদের অনুসরণ করেন বোরকার। একপর্যায়ে তাদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি নিয়ে পালিয়ে যান তিনি।

একজন ব্যাংককর্মী সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করেন। একই সময়ে এলাকায় টহলরত বিট মার্শাল ও গোয়েন্দা শাখার সদস্যরা ধাওয়ায় যোগ দেন। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে বোরকারকে আটক করা হয়। তার কাছ থেকে লুট হওয়া পুরো অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, বোরকার বর্তমানে বেকার। অর্থের লোভেই তিনি এই লুটের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটিও তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করে দেখছে পুলিশ। সাক্কারদারা থানায় বোরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি একাই এই লুটের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন কি না এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।