সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে আগামী এক দশক দেশটির বিরুদ্ধে সব আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস।


লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই'কে এ কথা জানিয়েছে ফিলিস্তিনের এক জেষ্ঠ্য কর্মকর্তা।


নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গেল সপ্তাহে মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসে হামাস। বৈঠকে মিশর, কাতার ও তুরস্কের সামনে এ প্রস্তাব রাখে সংগঠনটি। এমনকি শর্তসাপেক্ষে নিজেদের সব অস্ত্র মাটিতে পুঁতে রাখতেও প্রস্তুত তারা।


হামাসের এই প্রস্তাব গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ এক অগ্রগতি বলে মনে করছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা।


যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাসের কাছে জীবিত থাকা জিম্মি সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেয়া হয়। একজন বাদে মৃত ২৭ জনের মরদেহও ফেরত পাঠানো হয়।


বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি দেয়া হয় কয়েক হাজার ফিলিস্তিনিকে। নির্দিষ্ট সীমা পর্যন্ত গাজায় নিজেদের সেনাসদস্যদেরও পিছিয়ে আনে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় পুরোপুরি হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দফতর দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৬০ দিনে অন্তত ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।