সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর


নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় দ্রুতগতির বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫) এবং পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক। 
স্থানীয়রা জানান, বিকেলে তারা মোটরসাইকেলে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তেঁতুলতলী এলাকায় পৌঁছালে নওগাঁ-রাজশাহী রুটে চলাচলকারী বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।