শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

দাঁত উঠানো এবং প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোন চিকিৎসা হয় না গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে। দুজন ডেন্টাল সার্জন থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে কার্যত স্থবির হয়ে পড়েছে দন্ত বিভাগ। দঁাতের জটিল রোগের চিকিৎসা তো দূরের কথা, রোগীদের কেবল দাঁত উঠানো ও ছোটখাটো প্রাথমিক চিকিৎসা দিয়েই সেবা সীমাবদ্ধ রাখা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের এমন দৈন্য দশা বছরের পর বছর দেখে হতাশ সেবা গ্রহীতরা। ফলে সরকারি হাসপাতালে আধুনিক দন্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মানুষ।
 

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মধ্যে একজন ডেন্টাল সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনের পদও রয়েছে। সম্প্রতি ল্যাবরেটরি টেকনোলজিস্টের (ডেন্টিস) পদটি শূণ্য রয়েছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় তাদের দক্ষতা ব্যবহার সম্ভব হচ্ছে না। চিকিৎসকরাও অনেক ক্ষেত্রে রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে না পেরে অসহায় হয়ে পড়ছেন। ফলে প্রায়ই তাদেরকে অলস সময় কাটাতে হচ্ছে।
খেঁাজ নিয়ে জানা গেছে, হাসপাতালের ডেন্টাল ট্রিটমেন্ট ইউনিট দীর্ঘদিন ধরে বিকল প্রায়। এছাড়া ডেন্টাল এক্স-রে (আইওপিএ) মেশিন, স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার সরঞ্জাম, আধুনিক ডেন্টাল চেয়ারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে দঁাতের স্থায়ী ফিলিং, স্কেলিং, রুট ক্যানেল, জটিল সংক্রমণসহ অধিকাংশ চিকিৎসাই দেওয়া সম্ভব হচ্ছে না।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী পৌর এলাকার তরিকুল ইসলাম মুন্না বলেন, দঁাতের ব্যথা নিয়ে এসেছিলাম। কিন্তু নুন্যতম ওয়াসই করতে পারেনি। তাদের ইলিকট্রিক চেয়ারটিই নাকি বিকল! তাই বাধ্য হয়ে আবার হাতুড়ে ডাক্তারের কাছেই যেতে হবে। তিনি আরো বলেন, দঁাতের চিকিৎসা অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল। কিন্তু ডেন্টাল ইউনিটটি অত্যন্ত নোংড়া, অপরিস্কার। এখানে মুখ খুলতেও অস্বস্তিবোধ হয়।

গলাচিপা পৌর এলাকার নিতাই সাহা বলেন, সরকারের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পেঁৗছে দিতে হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগকে আধুনিকায়ন করা জরুরি। দীর্ঘদিন ধরে বিকল যন্ত্রপাতি দ্রুত মেরামত, প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং দন্ত বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার সাবিকুননাহার লিজা বলেন, আমরা দঁাত তোলা ছাড়া এখানে আর কোন চিকিৎসা দিতে পারছি না। আমাদের চেয়ারে সমস্যা আছে, অনেক যন্ত্রপাতি নষ্ট। এ বিষয়গুলো আমরা কতর্ৃপক্ষকে জানিয়েছি। পরে টেকনিশিয়ান দিয়ে মেরামত করা হলেও একদিন পর আবার নষ্ট হয়ে যায়। আবার টেকনিশিয়ানকে জানালে তিনি জানিয়ে দেন-অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণে এখন আর এ যন্ত্রপাতি মেরামত করা সম্ভব নয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের ডেন্টাল সার্জন ডাক্তার মো. তরিকুল ইসলাম বলেন, আমাদের এখানে টেমপোরারি ফিলিং করার মেডিসিন থাকলেও স্থায়ী ফিলিং করার মেডিসিন নেই। এখানে স্থায়ী ফিলিং এর চাহিদা থাকলেও সহসাই সেবা দিতে পারছি না। রুটক্যানেল চিকিৎসার কোন যন্ত্রপাতি ও মেডিসিনসহ কোন কিছুই আমাদের নেই।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, এখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু জটিল কিছু চিকিৎসা সেবা এখন দিতে পারছি না। আমাদের ডেন্টাল এক্সরে মেশিন ও সাকার মেশিনসহ আরো উন্নত যন্ত্রপাতি প্রয়োজন রয়েছে। তাই এ ইউনিটে দুজন সার্জন থাকলেও রোগীদের সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।#


মোঃ রাকিবুল হাসান 
গলাচিপা প্রতিনিধি
গলাচিপা, পটুয়াখালী