বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে মো. মাহি নামে পাঁচ বছরের এক শিশুর।

শুক্রবার দুপুরে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের ঘটনা এটি। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি চোরা খাল থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।

নিহত মাহি একই গ্রামের বাসিন্দা ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. মামুনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, চলতি বছরের মে মাসে মাহির পরিবার মোল্লা গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে গ্রামটি জোয়ারের পানিতে প্লাবিত। শুক্রবার দুপুরে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় শিশুটি ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশী বেলাল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ।