বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

‎সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

‎সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


‎‎নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানাধীন ৭ নম্বর বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎পুলিশ জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়।
‎
‎অভিযানকালে শাহী মসজিদ রোডে জয়নাল আবেদীনের বাড়ির সামনের রাস্তা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন, মো. জাহাঙ্গীর আলম (৪৩), পিতা মৃত সোনা মিয়া, গ্রামের বাড়ি ঘনশ্যামপুর, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ এবং কাউছার (২৪), পিতা আবদুল কাদির, গ্রামের বাড়ি হারাজোড়া, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।
‎
‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক, নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। 

‎মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি। 
‎