সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রেন ক্যানসারে মারা গেলেন খ্যাতিমান ব্যান্ড তারকা জেনিফার ফিঞ্চ

ব্রেন ক্যানসারে মারা গেলেন খ্যাতিমান ব্যান্ড তারকা জেনিফার ফিঞ্চ

ব্রেন ক্যানসারে মারা গেলেন খ্যাতিমান ব্যান্ড তারকা জেনিফার ফিঞ্চ

মার্কিন অল-ফিমেল রক ব্যান্ড ‘এল৭’র বেসিস্ট জেনিফার ফিঞ্চ আর নেই। দীর্ঘদিন বিরল ধরনের ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৫৯ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্যান্ডটি।

ব্যান্ডের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়, গভীর শোকের সঙ্গে তারা তাদের প্রিয় সহশিল্পী, বন্ধু ও দীর্ঘদিনের সঙ্গী জেনিফার ফিঞ্চকে বিদায় জানাচ্ছে। এই ঘোষণার পরপরই ভক্ত ও সহশিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর কিছুদিন আগেই জেনিফার ভক্তদের জানিয়েছিলেন, তিনি বিরল ধরনের মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতির কারণে ব্যান্ডের নির্ধারিত বিদায়ী সফর থেকেও নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন।

জেনিফার ফিঞ্চ শুধু একজন বেসিস্টই ছিলেন না, তিনি একজন ফটোগ্রাফার হিসেবেও পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকে গ্রাঞ্জ ও পাঙ্ক রক ধারার অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘এল৭’র সাফল্যের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

ব্যান্ডটির সবচেয়ে সফল অ্যালবাম ‘ব্রিকস আর হেভি’ ১৯৯২ সালে প্রকাশিত হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালবামটির তিন লাখের বেশি কপি বিক্রি হয়েছিল, যা সে সময়ের অন্যতম বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হয়। তবে অ্যালবাম বিক্রির অর্থের বড় অংশই রেকর্ড কোম্পানি, ব্যবস্থাপনা ও অন্যান্য খাতে ব্যয় হওয়ায় শিল্পীদের হাতে তুলনামূলক কম অর্থ পৌঁছায়।