শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় পরিবর্তন: নতুন গেজেট প্রকাশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় পরিবর্তন: নতুন গেজেট প্রকাশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় পরিবর্তন: নতুন গেজেট প্রকাশ

ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষায় মোট নম্বর থাকবে ২০ এবং এখানেও পাস নম্বর হবে মোট নম্বরের ন্যূনতম ৪০ শতাংশ।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে এনটিআরসিএ নিজস্ব পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা তৈরি করে এবং এর ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে থাকে।

অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে। এই নতুন বিধিমালা অনুযায়ী, এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত এই গেজেটে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, পরীক্ষা নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এই পরীক্ষায় মোট নম্বরের অন্যূন ৪০ শতাংশ পেলে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। বিষয় ও পদ অনুযায়ী শূন্যপদের ১:২ (১ অনুপাত ২) অনুপাতে নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করবে এনটিআরসিএ।