বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ায় সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত হাফিজুর রহমান লালটু সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।

হাফিজুর রহমান লাল্টুর নিকট আত্মীয় শেখ জাকির হোসেন জানান, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল খেলায় লাল্টু আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। প্রতিবারের মতো রোববার ভোররাতে কদমতলা এলাকায় বড় পর্দায় তিনি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখেন।

এর আগে সেখানে রান্না করে তারা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে তিনি বাড়ি চলে যান। এর কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।