রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘তোতা’ এবার গ্রেফতার

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘তোতা’ এবার গ্রেফতার

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘তোতা’ এবার গ্রেফতার

কুমিল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন তোতাকে (৪০) ফেনী থেকে গ্রেফতার করেছে ‌র‍্যাব। ফেনীর চেওরিয়া থেকে গ্রেফতারের পর তাকে বুধবার (১০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার তোতা মিয়া ফেনীর সোনাগাজী উপজেলার মহদিয়া গ্রামের মৃত রবিউল হক রফিকের ছেলে। তিনি ২০০৯ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের চেওরিয়া গ্রামে অভিযান চালায় ফেনীস্থ র‍্যাব-৭ এর একটি দল। এসময় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তোতাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ফেনীতে থানার পাশে দীঘিতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
 
ফেনীস্থ র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার তোতা মিয়া আদালত থেকে জামিন নিয়ে দেশের বিভিন্নস্থানে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে সোনাগাজী থানায় হস্তান্তরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।