সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে খারাপ অভ্যাস বদলাতে পারছেন না জয়া

যে খারাপ অভ্যাস বদলাতে পারছেন না জয়া

যে খারাপ অভ্যাস বদলাতে পারছেন না জয়া

ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তার অভিনয় বাংলাদেশি সিনেমাতেই সীমাবদ্ধ নেই। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও সমানতালে অভিনয় করছেন তিনি।

বলিউডেও অভিষেক ঘটেছে জয়ার। অভিনয়ের সুনিপুণ দক্ষতায় তিনি প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের সেই অতিপরিচিত ম্যাজিক পর্দায় ফুটে উঠেছে৷

সম্প্রতি সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেরা আলোচনা করেছেন অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত অদ্ভুত অভ্যাসের কথা জানিয়েছেন জয়া। প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই সেটা বদলাতে পারছেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ওয়াল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি ভীষণভাবে পান খেতে ভালোবাসেন। আর এই অভ্যাসের শেকড় পোঁতা রয়েছে তার একদম শৈশবে।

ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। এইভাবেই ছোটবেলা থেকে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে,’ বলেন জয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। যখনই ঠাকুমাকে মনে পড়ে, তখনই আমি পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত পান খাই। মাঝে মাঝে এও হয়েছে আমি পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গিয়েছি।’