রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

‎নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত মাদক কারবারি শাহাদাত হোসেন পিয়াস-কে ১৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎এ ছাড়া পৃথক অভিযানে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. ইকবাল হোসেন সুমন এবং মো. রাজন ইকবাল হোসেন-কে গ্রেফতার করা হয়েছে।

‎বিশেষ অভিযানে মোট তিনজন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে সেনবাগ থানা পুলিশ।

‎সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। 

‎মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি।