বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ চ্যাম্পিয়ন ভারতের সহাম দে

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ চ্যাম্পিয়ন ভারতের সহাম দে

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ  চ্যাম্পিয়ন ভারতের সহাম দে

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ওপেন ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মাগুরা স্টেডিয়াম ভবনের কনফারেন্স রুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
 

গত ১৯ জুলাই শুরু হওয়া এই আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ২১ জুলাই শেষ হয়। প্রতিযোগিতায় ভারতসহ বাংলাদেশের পাঁচটি জেলার মোট ২৫ জন রেটিংধারী দাবাড়ু অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ভারতের সহাম দে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হন মাগুরার মো. আল মনির এবং তৃতীয় স্থান অর্জন করেন মাগুরার ফয়সাল হোসেন।
 

আয়োজকরা জানান, আন্তর্জাতিক রেটিংভুক্ত এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশি দাবাড়ুদের অংশগ্রহণে প্রতিযোগিতার মান আরও সমৃদ্ধ হয়েছে। একই সঙ্গে স্থানীয় দাবাড়ুদের আন্তর্জাতিক রেটিং অর্জনের সুযোগ সৃষ্টি হবে, যা মাগুরার দাবা অঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিরা ভবিষ্যতেও মাগুরায় এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।  

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: