রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বামীর সঙ্গে বিরোধের জেরে ঘরে দেশীয় অস্ত্র থাকার তথ্য পুলিশকে দিলেন স্ত্রী

স্বামীর সঙ্গে বিরোধের জেরে ঘরে দেশীয় অস্ত্র থাকার তথ্য পুলিশকে দিলেন স্ত্রী

স্বামীর সঙ্গে বিরোধের জেরে ঘরে দেশীয় অস্ত্র থাকার তথ্য পুলিশকে দিলেন স্ত্রী

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে (২১ জুলাই) ওই এলাকার আবুল হোসেন সর্দারের ঘর থেকে এগুলো উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশ। আবুল হোসেন পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

এঘটনায় অভিযুক্ত আবুল হোসেন সর্দারকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তিনি মাছ ধরতে নদীতে গিয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

আবুল হোসেন সর্দারের স্ত্রী খালেদা আক্তার বলেন, আমার স্বামী এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সাথে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি অবগত করে। পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর জন্য তিনি এ ধরণের ঘটনা সৃষ্টি করতে পারেন। তারপরও বিষয়টির তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: