বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঠবাড়ীয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মঠবাড়ীয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মঠবাড়ীয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, জঙ্গিবাদ-সন্ত্রাস, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে মঠবাড়ীয়া থানা প্রাঙ্গণে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২৯, পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. রুহুল আমীন দুলাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পার্থ চক্রবর্তী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া সার্কেল); জনাব কে. এম. হুমায়ূন কবীর, সাবেক সভাপতি, পৌর বিএনপি; জনাব জসিম উদ্দিন ফরাজী, সভাপতি, পৌর বিএনপি এবং মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন জনাব মো. রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), মঠবাড়ীয়া থানা।

সভায় বক্তারা সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, জঙ্গিবাদ, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সোহাগ ইসলাম 
মঠবাড়িয়া পিরোজপুর