রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

মহিপুরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

মহিপুরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ।

বুধবার (২২ জুলাই) ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই দুপুরে ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইয়ের সাথে অবস্থান করছিল শিশুটি। ওই সময় বাড়িতে তার মা-বাবা কেউ ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার জানায়, সামাজিক লোকলজ্জা এবং স্থানীয়দের মাধ্যমে সালিশ-মিমাংসার আশায় তারা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানি। তবে দীর্ঘদিন বিচার না পাওয়ায় বাধ্য হয়ে বুধবার মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, ‘শিশুর মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া