বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে শ্যামনগরে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় পৃথক দুটি কর্মসূচিতে তার পদত্যাগ ও সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়।
 

প্রথমে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এবং এসব ঘটনায় ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। তাদের দাবি, দলীয় বহিষ্কারের পাশাপাশি সংসদ সদস্য পদ থেকেও তাকে অপসারণের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে আলেমদের পক্ষে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে শ্যামনগরসহ দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের প্রতি প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
 

এ সময় আরও বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ, হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা। বক্তারা বলেন, অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে একই সময়ে শ্যামনগরের কাশীমাড়ী এলাকায় ‘কাশীমাড়ীর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে প্রতিবাদী ব্যানার, পোস্টার ও ঝাড়ু দেখা যায়।
 

সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত ও জনজীবনে নৈতিকতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগের ঘটনায় এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। এবং আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন ছলেমান কবির, শফিকুল ইসলাম দুলু, আজিজুল হক সরদার, বি. এম. আব্দুস সালাম ও ঢালী আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন এবং প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।