বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ১০ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

মাগুরায় ১০ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

মাগুরায় ১০ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে জেলার ১০ জন শহীদের পরিবারের সদস্যদের সম্মানে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শহরের দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
 

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, শূরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদ, মাগুরা পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস এবং শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান।
এছাড়া শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফরহাদের পিতা গোলাম মোস্তফা, শহীদ আসিফ ইকবালের ভাই মোঃ হামীম আহমেদ, শহীদ মারুফের মাতা মালা বেগম এবং শহীদ আব্দুল আহাদের পিতা মোঃ ইউনুস আলী।
 

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। তারা বলেন, শহীদদের আদর্শ ও প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, "আমরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: