রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​লংগদুতে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক জেএসএস কালেক্টর, মিলল অস্ত্র ও রশিদ

​লংগদুতে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক জেএসএস কালেক্টর, মিলল অস্ত্র ও রশিদ

​লংগদুতে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক জেএসএস কালেক্টর, মিলল অস্ত্র ও রশিদ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অস্ত্রের মুখে চাঁদা আদায়ের সময় নগদ টাকা ও রশিদ বইসহ জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) এক কথিত চাঁদা সংগ্রাহককে (কালেক্টর) আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ছিপন চাকমা (২৬)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ছিপন চাকমা দীর্ঘদিন ধরে বগাচতর ও আশপাশের এলাকায় কৃষকসহ সাধারণ বাসিন্দাদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার কষ্টার্জিত সবজি বাগান নষ্ট করা, চাষাবাদে বাধা দেওয়া এবং প্রাণনাশের হুমকির মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

​বৃহস্পতিবার সকালে ছিপন চাকমা পুনরায় স্থানীয় কৃষকদের কাছে চাঁদা তুলতে গেলে অতিষ্ঠ জনতা ঐক্যবদ্ধ হয়ে তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি অস্ত্র, চাঁদা আদায়ের বেশ কয়েকটি রশিদ বই এবং নগদ টাকা উদ্ধার করা হয়। আটকের পরই উত্তেজিত জনতা তাকে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোনের কাছে হস্তান্তর করে।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে স্থানীয় সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও নগদ টাকাসহ আটক ছিপন চাকমাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বিজিবি। 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-মোঃ কামরুল ইসলাম,