রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে  এক দেশ, এক (কিউআর)  লেনদেনে বাংলা (কিউআর) স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ‘ক্যাশলেস কুষ্টিয়া শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মাঝে বাংলাদেশ ব্যাংকের বাংলা (কিউআর) ব্যবহারের সুবিধা, কার্যপ্রণালী এবং নগদবিহীন ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, বাংলা (কিউআর) হলো বাংলাদেশ ব্যাংকের জাতীয় ও আন্তঃকার্যকরী  ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারী সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ ও রকেট এর গ্রাহকরা একই (কিউআর) কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারেন। ফলে ব্যবসায়ীদের আর একাধিক প্রতিষ্ঠানের পৃথক (কিউআর) কোড ব্যবহার করতে হয় না।

বক্তারা আরও জানান, গ্রাহকরা তাদের ব্যাংকিং বা এমএফএস অ্যাপ থেকে বাংলা (কিউআর)স্ক্যান করে টাকার পরিমাণ উল্লেখ করে পাসকোড বা ওটিপির মাধ্যমে নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারেন। অন্যদিকে ব্যবসায়ীরা ১০ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট তাৎক্ষণিকভাবে তাদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে গ্রহণ করতে পারেন, যা দৈনন্দিন ব্যবসা পরিচালনাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি-এর উপমহাব্যবস্থাপক ও রিজিওনাল ম্যানেজার কাজী সিহাবুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল হাওলাদার, পৌর সুপার মার্কেট স্বত্বাধিকারী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম (মাহি বস্ত্রালয়), সমিতির সেক্রেটারি মো. নেহেরুল ইসলাম (চুমকি থ্রি-পিস কর্নার) এবং দোকান মালিক কল্যাণ সমিতির সেক্রেটারি মো. মকবুল হোসেন।

আয়োজকরা জানান, সারা দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে। ‘ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচিও সেই উদ্যোগেরই অংশ, যার মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাংলা (কিউআর) ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। 

কুষ্টিয়া প্রতিনিধি: মীর রকিবুল ইসলাম