কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ-এর গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সুযোগ্য কন্যা অ্যাডভোকেট মাহাবুবা জান্নাত মুমু।
আজ (২৩ জুলাই) হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজে নবনিযুক্ত সভাপতি হিসেবে তাঁর প্রথম আগমন ঘটে। কলেজে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব রকিব উদ্দিন মোশায়ের।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, প্রভাষকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর কলেজের অধ্যক্ষ মহোদয় নবনিযুক্ত সভাপতিকে উপস্থিত সবার সঙ্গে
আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। এরপর তিনি সকলের সাথে কুশল বিনিময় ও পরিচিত হন।
সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পরিচিতি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কলেজের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:মো :রেজুয়ানুল হক
