মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে ২ জনকে কুপিয়ে জখম

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে ২ জনকে কুপিয়ে জখম

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে ২ জনকে কুপিয়ে জখম

গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতা ও মামলার সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মধ্যপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও তার সহযোগিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও আদালতে সাক্ষ্য দেয়ার জেরে বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজিব সরকার এবং মমিনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর জখম হন।

 স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী মনোয়ারা বেগম বলেন, ‘কয়েক বছর আগেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে মারধর করে অভিযুক্ত নাসির উদ্দীন। সেই ঘটনায় মামলা হলে বারবার মামলা তুলে নিতে হুমকি দেয়, এমনকি যদি কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাকেও প্রাণনাশের হুমকি দেয়া হয়।’