রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে ট্রাকচাপায় পুলিশ চালকের শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু: লাশ উদ্ধার করতে গিয়ে স্তব্ধ বাবা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় পুলিশ চালকের শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু: লাশ উদ্ধার করতে গিয়ে স্তব্ধ বাবা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় পুলিশ চালকের শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু: লাশ উদ্ধার করতে গিয়ে স্তব্ধ বাবা

কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তুহিন (১০) গাইটাল এলাকার আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। নিহত তুহিনের বাবা শামসুল কিশোরগঞ্জ সদর থানা পুলিশের গাড়িচালক।
​শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে পুলিশ সদস্য শামসুল জানতে পারেন, দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় নিথর পড়ে থাকা ১০ বছরের শিশুটি আর কেউ নয়—তার নিজেরই আদরের সন্তান তুহিন। পেশাগত দায়িত্ব পালন করতে এসে নিজের সন্তানের মরদেহ উদ্ধারের এমন হৃদয়বিদারক ও কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন এই পুলিশ সদস্য।
 

​ঘটনাস্থলে উপস্থিত সর্বস্তরের মানুষ ও সহকর্মীদের চোখের জলে এক ভারী পরিবেশের সৃষ্টি হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।