বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর গলাচিপা উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ড-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সদস্য সচিব হাসান মাহবুব-এর সঞ্চালনায় এবং আহ্বায়ক সাজ্জাদ হোসেন মাসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সাইমুন রহমান এলিট (কালের কন্ঠ ), মোহাম্মদ নাসির উদ্দিন(আমাদের সময় ), আবু হেনা শোয়েব (নিউ নেশন ) , রিয়াদ হোসাইন (যায়যায় দিন ), সোহাগ রহমান (যুগান্তর), সঞ্জীব সাহা (সমাচার), মাসুদুর রহমান (ডেসটিনি ),  ও রাকিবুল হাসান ( জনতা)সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা প্রয়াত সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের সাংবাদিকতা, পেশাগত সততা, মানবিক গুণাবলি এবং গলাচিপা প্রেসক্লাবের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, রিচার্ড ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী সংবাদকর্মী, যার শূন্যতা সাংবাদিক সমাজে দীর্ঘদিন অনুভূত হবে।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গলাচিপা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনরা  উপস্থিত ছিলেন।

মো:রাকিবুল হাসান 
গলাচিপা,পটুয়াখালী