রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দ্বৈত কবিতা আবৃত্তি নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘দাহনকাল’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দ্বৈত কবিতা আবৃত্তি নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘দাহনকাল’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দ্বৈত কবিতা আবৃত্তি নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘দাহনকাল’ অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দ্বৈত কবিতা আবৃত্তি নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘দাহনকাল’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে পৌরসভা অডিটোরিয়ামে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বাংলা সাহিত্যের খ্যাতিমান কবিদের বিভিন্ন দ্বৈত কবিতা পরিবেশন করেন শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের আবৃত্তিশিল্পীরা। অদ্বিতীয়া পাল, দেবাশীষ দাস, খাদিজা আক্তার রিয়া ও আনিকা হোসেনের 

আবৃত্তি ও উপস্থাপনায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা, ‘দুই পাখি, কাজী নজরুল ইসলামের ‘অভিশাপ, নির্মলেন্দু গুণের ‘ক্ষেতমজুরের কাব্য, শুভ দাশগুপ্তের ‘প্রেম, রুদ্র গোস্বামী, জায়িদ হোসেন তানু, সাদাত হোসাইনসহ আরও অনেক কবির দ্বৈত কবিতা।অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেন দেবাশ্রিতা ভট্টাচার্য, মৌনতা দেবনাথ, অন্বেষা ধর, রাজশ্রী হালদার রাজন্যা, শ্রেয়সী পাল, কাজী মাহদী ইসলাম, স্পর্শিয়া বৈদ্য, শ্রেষ্ঠা গোস্বামী, প্রিয়ন্তী দেবনাথ, দিব্যশ্রী ভট্টাচার্য, দেবার্ঘ্য ভট্টাচার্য, রত্নদ্বীপ রায়, মৃত্তিকা ধর, আদিলা হোসেন, আদিবা হোসেন, সৃষ্টি গাইন, পূর্ণশ্রী কর 

পুরকায়স্থ, আদৃতা দেব, সিয়াম খন্দকার, রাইয়ান জামাল, শিশির চন্দ্র দাস, অভিমন্যু পাল অরিত্র, অনন্তশ্রেষ্ঠা শীল, অরিত্রিকা রায় চৌধুরীসহ অন্যান্য আবৃত্তিশিল্পীরা।এদিকে আয়োজকরা জানান, শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তি নিয়ে এটিই ছিল প্রথম আয়োজন। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিচর্চার প্রসারে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সিলেট বিভাগের একমাত্র আবৃত্তি উৎসবও প্রতিবছর তাদের উদ্যোগেই অনুষ্ঠিত হয়। চলতি বছরের এপ্রিল মাসে আবৃত্তি উৎসব সফলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে ১৪৩২ সালের আবৃত্তি উৎসবের বিভিন্ন বিভাগের সেরাদের মধ্য 

থেকে নির্বাচিত এবং শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের ফেসবুক পেজে আয়োজিত ‘সেরা আবৃত্তি' প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও আবৃত্তিশিল্পী জলি পাল, বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্য এবং কালবেলা-এর প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস (সুমন)।অনুষ্ঠানের শেষে আয়োজকরা বলেন, শুদ্ধ উচ্চারণ, সাহিত্যচর্চা ও আবৃত্তির বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে। 

ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি