বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনয়ে ইতি টানছেন বোমান ইরানি

অভিনয়ে ইতি টানছেন বোমান ইরানি

অভিনয়ে ইতি টানছেন বোমান ইরানি


দক্ষিণী সুপারস্টার প্রভাসের আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’-এর জন্য যখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করে জল্পনার আগুন উসকে দিলেন এ ছবির অভিনেতা বোমান ইরানি। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি হয় একই গল্প, পুরনো নাটকীয়তা। সত্যি বলতে, আমার মনে হয় আমি আমার সীমায় পৌঁছে গিয়েছি। আমি ক্লান্ত। হয়তো এখনই সরে আসার মোক্ষম সময়। কোনো ঝামেলা নয়, কোনো নাটক নয়। আমি ঠিক আছি, শুধু একটু বিশ্রামের প্রয়োজন। এটা এখন আমার মনে এসেছে।’ 

অভিনয় জীবনের ইতি টানার ইঙ্গিতপূর্ণ পোস্টে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের পর্দায় একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন বোমান ইরানি। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ডিন বীরু সহস্ত্রাবুদ্ধের চরিত্র এখনও দর্শক হৃদয়ে জীবন্ত হয়ে রয়েছে। যিনি কলেজে ‘ভাইরাস’ নামে অধিক পরিচিত ছিলেন।