রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গাবালীতে যৌথ অভিযানে ৩ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

রাঙ্গাবালীতে যৌথ অভিযানে ৩ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

রাঙ্গাবালীতে যৌথ অভিযানে ৩ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খায়রুল হাসানের দিকনির্দেশনায় রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাংগুনি ও ফুলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খায়রুল হাসান জনসম্মুখে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল ও 

বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
ধ্বংস করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা। মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
 

আসাদুজ্জামান কাজল 
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি