শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

দুপক্ষের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

দুপক্ষের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

দুপক্ষের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা গেছেন। এ খবরে ফার্মগেটে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করে শতাধিক শিক্ষার্থী। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। ফলে সড়কের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন গাড়ির চালকসহ হাজারও যাত্রী।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা রানা হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন— কেন তাদের ছাত্রাবাসের ভেতরে হামলা করা হলো এবং কেন তাদের সহপাঠীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।