রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে হারের পর প্রথমবার প্রকাশ্যে মেসি

বিশ্বকাপে হারের পর প্রথমবার প্রকাশ্যে মেসি

বিশ্বকাপে হারের পর প্রথমবার প্রকাশ্যে মেসি

বিশ্বকাপের চরম হতাশার পর দলের সঙ্গে দেশে না ফিরে সরাসরি নিজ শহর রোজারিওতে পাড়ি জমান মেসি। সেখানে ফুনেসে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তিনি। তবে সেই ছুটির মাঝেই সব নীরবতা ভেঙে জনসমক্ষে এলেন এই আর্জেন্টাইন মহাতারকা। 

পারিবারিক ক্লাব ‘লিওনেস’এর ম্যাচ দেখতে অরোইয়ো সেকোতে উপস্থিত হন মেসি। উল্লেখ্য, ক্লাবটির দায়িত্বে রয়েছেন মেসির বড় ভাই মাতিয়াস মেসি। গ্যালারিতে প্রিয় তারকাকে দেখতে পেয়েই গ্যালারিতে উপস্থিত ভক্ত-সমর্থকরা ‘মেসি, মেসি’ স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। বরাবরের মতোই হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন এলএম১০।  

সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘কাদেনা ৩ রোজারিও’ মেসির স্টেডিয়ামে উপস্থিতির ভিডিও প্রকাশ করে জানায়, মেসি সেখানে উপস্থিত হয়ে তাদের একটি বিশেষ বার্তাও দিয়েছেন। তবে মেসির উপস্থিতির দিনে জিততে পারেনি লিওনেস। হেরে গেলেও ২৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চার নম্বর স্থান ধরে রেখেছে তারা। 

ছুটি কাটাতে থাকায় ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। ক্লাবটির কোচ গিয়ের্মো হোয়োস জানিয়েছেন, মেসি কবে নাগাদ ক্লাবের সাথে অনুশীলনে নামবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচেও মাঠে নামছেন না মেসি। গত বছর এ ম্যাচ মিস করায় শাস্তির মুখোমুখি হতে হলেও এবার তাকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যেহেতু এমএলএস মৌসুমের মাঝপথে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় সাত সপ্তাহের দীর্ঘ বিরতি ছিল, তাই টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলা ফুটবলারদের অল-স্টার ম্যাচে খেলার বাধ্যবাধকতা থেকে মুক্ত রেখেছে লিগ কর্তৃপক্ষ।