টকটকে লাল শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে ধরা দিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
সম্প্রতি ফেসবুক পেজে নান্দনিক সোনালী কাজের লাল একটি শাড়ি পরে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সঙ্গে পরনে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার আর চুলে খোঁপা।
ছবিগুলো তোলা ইনডোর লোকেশনে। কখনো মৃদু হাসিতে, আবার কখনো চোখ নামিয়ে পোজ দিয়েছেন। আবার কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতেও ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী।
টকটকে লাল শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে ধরা দিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
সম্প্রতি ফেসবুক পেজে নান্দনিক সোনালী কাজের লাল একটি শাড়ি পরে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সঙ্গে পরনে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার আর চুলে খোঁপা।
ছবিগুলো তোলা ইনডোর লোকেশনে। কখনো মৃদু হাসিতে, আবার কখনো চোখ নামিয়ে পোজ দিয়েছেন। আবার কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতেও ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্র
ছবিগুলোর পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি 'ভালোবেসে সখী' গানটি। আর সেই গানেরই একটি কথা টেনে তটিনী লিখেছেন, 'আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।'
সুন্দরী এই তারকার এমন মিষ্টি আকুতি আর চোখজুড়ানো রূপের ঝলক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। পোস্টটি করা মাত্রই লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।