রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসার আর সন্তানই আমার কাছে বড়: ফেরদৌসী মজুমদার

সংসার আর সন্তানই আমার কাছে বড়: ফেরদৌসী মজুমদার

সংসার আর সন্তানই আমার কাছে বড়: ফেরদৌসী মজুমদার

সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফেরদৌসী মজুমদার। এমন সুযোগ পেয়েও কেন অভিনয় করলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ত্রপা (ত্রপা মজুমদার) তখন ছোট। ওরে রেখে অভিনয় করা আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ সংসার আর সন্তানই আমার কাছে বড়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নাট্য সংগঠন অনুস্বরের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ফেরদৌসী মজুমদার: জীবন ও অভিনয়’ শীর্ষক আয়োজনে এক প্রশ্নের তিনি এসব কথা বলেন।

এরপরেও ‘দমকা’ সিনেমা অভিনয় করেছিলেন। আর কোনো সিনেমায় অভিনয় করেননি। তিনি জানান, অভাব মেটাতে তিনি সিনেমায় অভিনয় করেছিলেন। এসময় তিনি সিনেমা, মঞ্চ ও টিভি নাটকের পার্থক্য নিয়ে আলোচনা করেন।

সংসার জীবনে অভিনয়ে বাধা এসেছিল কিনা এ বিষয়ে তিনি বলেন, সংসার আমাকে স্বাধীনতা দিয়েছে, সহযোগিতা করেছে। ছোট বেলায় বাবার চোখ ফাঁকি দিয়ে অভিনয় করেছি। ভেবেছিলাম, এরপর আর অভিনয় করা হবে না। কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখি সবাই অভিনয় করে। রামেন্দু মজুমদারের ভাই আমার ভাসুর অভিনয় করতেন। আমার মেয়েও বাধা দেয়নি।

পরে কথা প্রসঙ্গে তার অভিনিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘কোকিলারা’, ‘ম্যাকবেথ’, ‘মেরাজ ফকিরের মা’, ‘লাভ লেটার’ সহ মঞ্চে অভিনিত বেশ কয়েকটির সংলাপ প্রক্ষেপণ করেন।

এ সময় উচ্ছ্বসিত করতালি তাকে সাধুবাদ জানান উপস্থিত দর্শক-স্রোতা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুস্বরের প্রধান মোহাম্মদ বারী। শুরুতে তার প্রশ্নের উত্তর দেন ফেরদৌসী মজুমদার। পরে উপস্থিত দর্শকের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

তার শৈশবের ছেলে-মেয়ের মধ্যে এমন বৈষম্য ছিল না। আমি ছেলেদের সঙ্গে মার্বেল খেলেছি, ডাঙ্গুলি খেলেছি। জিতেছিও।