রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের পাশাপাশি কানাডায় মুক্তি পাচ্ছে ‘শেকড়’

দেশের পাশাপাশি কানাডায় মুক্তি পাচ্ছে ‘শেকড়’

দেশের পাশাপাশি কানাডায় মুক্তি পাচ্ছে ‘শেকড়’

মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে প্রসূন রহমান বানিয়েছেন ‘শেকড়’। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের দুই দিন পর মুক্তি পাবে কানাডায়। নির্মাতা জানান, আগামী ২ আগস্ট থেকে কানাডার তিনটি শহরে দেখা যাবে শেকড়।

অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, শেকড়ের সন্ধান আর প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের চেষ্টার গল্প নিয়ে তৈরি হয়েছে শেকড়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

নির্মাতা প্রসূন রহমান জানান, বাংলাদেশ ও কানাডার পর আগামী সেপ্টেম্বরে শেকড় মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এ ছাড়া দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সিনেমাটি স্প্যানিশ ভাষায় মুক্তির পরিকল্পনা চলছে। ইতিমধ্যে শেষ হয়েছে স্প্যানিশ ডাবিংয়ের কাজ।

গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয় শেকড় সিনেমার। এবার আনুষ্ঠানিক মুক্তির পালা। নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘আমার আগের সিনেমাগুলোতে অভিবাসন, স্থানচ্যুতি ও আত্মপরিচয়ের অনুসন্ধানের মতো বিষয়গুলো এসেছে। শেকড় সেই যাত্রারই ধারাবাহিকতা বহন করে। এটি মূলত পরিবার, সম্পর্ক, স্মৃতি, পরিচয় এবং নিজের শেকড়ের প্রতি অনিবার্য টান নিয়ে নির্মিত।’