পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথমে জেলা প্রশাসক নড়াইলের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক ড. আবদুল ছালাম। এই সময় আরো উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মাহমুদ সহ জেলার অন্যান্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন মূলত এই আয়োজনের মূল উদ্যেশ্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। মানুষকে বোঝানো গাছের গুরুত্ব সম্পর্কে।
বৃক্ষমেলাটি এক সপ্তাহ ব্যাপি চলবে মোট ১১ টি স্টল নিয়ে এবারের বৃক্ষমেলা আয়োজন করা হয়েছে।
