চার দিনের উইকেন্ড শেষেই বিশ্বব্যাপী ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে থালাপাতি বিজয়ের "জানা নায়াগান"। মুক্তির আগেই এইচডি প্রিন্ট লিক, 'এ' সার্টিফিকেট এবং শুরুর দিকের নেতিবাচক রিভিউ—সবকিছু মিলিয়ে সিনেমাটি নিয়ে নানা আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত কোনো কিছুই এর বক্স অফিস যাত্রাকে থামাতে পারেনি।
আবারও প্রমাণ হলো, থালাপাতি বিজয়ের স্টারডম শুধু সোশ্যাল মিডিয়ার হাইপে সীমাবদ্ধ নয়, তার প্রভাব সরাসরি দেখা যায় বক্স অফিসেও। এই সাফল্যের মাধ্যমে তার ক্যারিয়ারের মোট ৯টি সিনেমা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে, যা দক্ষিণ ভারতীয় যেকোনো অভিনেতার মধ্যে সর্বোচ্চ।
৪ দিন শেষে 'জানা নায়াগান'-এর বক্স অফিস রিপোর্ট:
* ডমেস্টিক নেট কালেকশন: ১২৪.৭৫ কোটি
* ডমেস্টিক গ্রস কালেকশন: ১৪৫.৯৮ কোটি
* ওভারসিজ কালেকশন: ৭১.৫০ কোটি
* মোট বিশ্বব্যাপী কালেকশন: ২১৭.৪৮ কোটি।