বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের

কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের

কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের

কমনওয়েথ গেমসে মেয়েদের ভারোত্তোলন ৪৮ কেজি বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতেছেন ভারতের মণিপুরের মেয়ে সাইকম মীরাবাই চানু। পদক গ্রহণ করেই অশ্রুসিক্ত হন ৩১ বছর বয়সী এই অ্যাথেলেট।  

গতকাল রবিবার স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েথ গেমসে মেয়েদের ৪৮ কেজি বিভাগে সোনা জয় করেন তিনি।

দিনের শুরুতে মীরাবাই একটু নার্ভাস ছিলেন। স্ন্যাচে শুরুতেই তিনি ৮২ কেজি তোলার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রথম প্রচেষ্টায় তাঁর বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাসের অভাব ছিল। 

ব্যর্থ হন তুলতে। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮২ পার করেন। আর তৃতীয় প্রচেষ্টায় তোলেন ৮৫ কেজি। গেমসের ইতিহাসে মেয়েদের ৪৮ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ৮৪ কেজি তোলার নজির ছিল এটি।  

৮৫ কেজি তুলে তিনি গড়েন নতুন রেকর্ড। এরপর ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই শুরুতেই ১০৫ কেজি তোলার সিদ্ধান্ত নেন।

একই দিন মীরাবাইয়ের আগে ছেলেদের ভারোত্তোলনে ভারতকে রৌপ্য এনে দিয়েছিলেন মণিপুরের ২৮ বছরের চানাম্বাম ঋষিকান্ত সিং। ছেলেদের ৬০ কেজি বিভাগে তিনি তোলেন মোট ২৮০ কেজি। স্ন্যাচে ১২১ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪৩ কেজি।  গেমসের চার নম্বর দিনে ভারতের দখলে তিন পদক।