শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ঐশ্বরিয়া আর আরাধ্যাকে নিয়ে অভিষেকের স্বীকারোক্তি, নতুন আলোচনার সূত্রপাত

ঐশ্বরিয়া আর আরাধ্যাকে নিয়ে অভিষেকের স্বীকারোক্তি, নতুন আলোচনার সূত্রপাত

ঐশ্বরিয়া আর আরাধ্যাকে নিয়ে অভিষেকের স্বীকারোক্তি, নতুন আলোচনার সূত্রপাত

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। দুই তারকার বিচ্ছেদের গুঞ্জন প্রায় সময় শোনা যায়। আর এই গুঞ্জন তাদের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন কীভাবে দেখেন সে নিয়ে এবার কথা বলেছেন অভিষেক। চলচ্চিত্র তারকাদের সন্তান হওয়ায় প্রচণ্ড নজরদারি ও কৌতূহলের পরিবেশে বেড়ে উঠলেও আরাধ্যা নিজের মতো করে স্বাভাবিক জীবনযাপন করছে এটাও জানান অভিনেতা।   

সম্প্রতি অভিষেক সাক্ষাৎকারে বলেন, আরাধ্যার মানসিক দৃঢ়তা গড়তে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ঐশ্বরিয়া আরাধ্যার মধ্যে চলচ্চিত্র–শিল্পের প্রতি গভীর সম্মানবোধ তৈরি করেছে। ওকে শিখিয়েছে আমরা আজ যা, তা দর্শকের ভালোবাসার কারণে।

আরও পড়ুন

ঐশ্বরিয়া রাইকে নিয়ে নতুন তথ্য দিলেন রজনীকান্ত
বাবার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান জানালেন ডিপজল
অভিষেক জানান, ১৪ বছর বয়সী আরাধ্যা এখন নিজের মতামতে খুবই দৃঢ় এবং আত্মবিশ্বাসী এক কিশোরী। পরিবারে বিভিন্ন বিষয়ে তার নিজস্ব মত থাকে, যা তিনি ভীষণ সুন্দরভাবে প্রকাশ করেন। বাবা-মা তারকা হয়েও আরাধ্যা সোশ্যাল মিডিয়ার ঝড়ের বাইরে। অভিষেক জানান, তার মেয়ের এখনও কোনও মোবাইল ফোন নেই। ওর বন্ধুরা যোগাযোগ করতে চাইলে ঐশ্বরিয়ার ফোনে কল দিতে হয়। এটা আমরা অনেক আগেই ঠিক করে রেখেছি। ইন্টারনেট ব্যবহারের অনুমতি থাকলেও তা শুধুই পড়াশোনার কাজে। আরাধ্যা স্কুল, হোমওয়ার্ক ও রিসার্চ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে।

অন্যদিকে, প্রায় সময় অভিষেক আর ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। বিষয়টি দুই তারকার সন্তান কীভাবে দেখে এবং তার ওপর কি প্রভাব পড়ে সে প্রসঙ্গে অভিষেক বলেন, এসব কন্টেন্ট আরাধ্যা দেখে না। ওর আগ্রহই ওসব বিষয়ে নেই। আর ঐশ্বরিয়া ওকে শিখিয়েছে অনলাইনে যা পড়বে, সব বিশ্বাস করা যাবে না। আমার বাবা-মা যেমন আমার সঙ্গে ছিলেন, আমরাও পরিবারে সবকিছু নিয়ে খোলামেলা থাকি তাই আরাধ্যা এসব নিয়ে ভাবে না।আরাধ্যার প্রতি নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ঐশ্বরিয়া মা হতে চলেছেন জানতে পারার পর  ধূমপান ও মদ্যপান দুটোই ছেড়ে দিয়েছেন। এখন আর ছুঁই না।

প্রসঙ্গত, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম–বিয়ে বলিউডের অন্যতম আলোচিত অধ্যায়। ‘গুরু’ সিনেমার শুটিংয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে, ধীরে ধীরে দুই তারকার মধ্যে ভালোবাসা  গভীর হয়। পরিবার ও ভক্তদের আগ্রহের মাঝেই ২০০৭ সালে ঐতিহ্যবাহী রীতিতে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর, ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আরাধ্যা। মিডিয়ার স্পটলাইটে থেকেও তারা মেয়েকে সাধারণভাবে বড় করার চেষ্টা করেন।