মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড' তথ্য সংগ্রহকারী, কোম্পানীগঞ্জ উপজেলায় আবেদন ৫৭০টি

ফ্যামিলি কার্ড' তথ্য সংগ্রহকারী, কোম্পানীগঞ্জ উপজেলায় আবেদন ৫৭০টি

ফ্যামিলি কার্ড' তথ্য সংগ্রহকারী, কোম্পানীগঞ্জ উপজেলায় আবেদন ৫৭০টি

‎সারা বাংলাদেশের ন্যায় 'ফ্যামিলি কার্ড' সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী সেচ্ছাসেবীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। গত ২২/০৭/২০২৬ ইং থেকে আজ ২৮/০৭/২০২৬ ইং তারিখ দুপুর ১২ টা পর্যন্ত আবেদন করা কথা বলা হয়েছিল। আজ দুপুর ১২ টা পর্যন্ত মোট ৫৭০ টি আবেদন জমা হয় উপজেলা সমাজ সেবা অফিসে৷ এর মধ্যে সুপারভাইজার পদের ৫৬ টি ও তথ্য সংগ্রহকারী পদে ৫১৪ টি আবেদন জমা পরে। আগামী ২৯/০৭/২০২৬ ইং তারিখ সক্লা ৯ঃ৩০ মিনিটে সুপারভাইজার পদে ও ১০ঃ৩০ মিনিটে তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। 
 

‎এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার আবু সাইদ মিয়া জানান, আমাদের কাছে আজ নির্ধারিত সময় দুপুর ১২ পর্যন্ত ৫৭০টি আবেদন জমা হয়েছে। আগামীকাল ২৯/০৭/২০২৬ ইং আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে যেন আমরা সকল কাজ সচ্ছ ও সততার সাথে শেষ করতে পারি। 

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন, ৫৭০ টি আবেদন জমা হয়েছে। আগামীকাল কাল যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে চুড়ান্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী সেচ্ছাসেবী নিয়োগ করা হবে৷