সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন

সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন

সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন


গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ঈফফাত জাহান তুলি।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর জামায়াতের আমীর একরামুল হক, ছাত্রনেতা নুর আলম মিয়া নুরসহ স্থানীয় সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এ বছর উপজেলায় ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১ হাজার ৪০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, 'সরকারের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহায়তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত চাষীরা পান, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। রবি মৌসুমে ভালো ফলন নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি এই প্রণোদনার প্রধান উদ্দেশ্য।'

তিনি আরও বলেন, 'এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আমরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতির ব্যবহারেও কৃষকদের উৎসাহিত করছি, যাতে তারা কম জমিতেও বেশি ফলন পেতে পারেন।'