সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাকরির প্রলোভনে বিদেশ পাঠিয়ে দেশে বসে মুক্তিপণ আদায় করতেন তিনি

চাকরির প্রলোভনে বিদেশ পাঠিয়ে দেশে বসে মুক্তিপণ আদায় করতেন তিনি

চাকরির প্রলোভনে বিদেশ পাঠিয়ে দেশে বসে মুক্তিপণ আদায় করতেন তিনি

ইউরোপের দেশ গ্রিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় মানবপাচার ও নির্যাতন করে দেশে বসে মুক্তিপণ আদায় করে আসছিল একটি চক্র। এমন অভিযোগে মানবপাচারকারী চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ নজির হোসেন (৫৫)। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিআইডিতে মানবপাচার আইনে তদন্তাধীন দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁদপুরের হাজীগঞ্জ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের হওয়া মামলায় চক্রের গ্রিসপ্রবাসী সদস্য মো. শরীফ উদ্দিন গত বছর দেশে এসে ভুক্তভোগী যুবককে সেদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। জনপ্রতি ১৫ লাখ টাকায় চুক্তি হলে ভুক্তভোগীরা প্রথমে পাসপোর্ট ও ২ লাখ টাকা শরীফের কাছে জমা দেন।

ওই বছরের জুলাইয়ে দুজনকে বাংলাদেশ থেকে দুবাই-মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর স্থানীয় দালালদের মাধ্যমে তাদের মাফিয়া গোষ্ঠীর কাছে তুলে দেওয়া হয়। মাফিয়ারা তাদের ইউরো-ডলার ছিনিয়ে নেয় এবং আটকে রেখে নির্মম নির্যাতন চালায়।

আরও পড়ুন- বিয়ের প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার

সিআইডি জানায়, গ্রেপ্তার নজির ও তার সহযোগীরা লিবিয়ায় আটক দুই ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ২১ লাখ ৮০ হাজার টাকা এবং অন্যজনের কাছ থেকে ১৬ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ নিলেও তাদের ছেড়ে না দিয়ে লিবিয়ার পুলিশের হাতে তুলে দেয় পাচারকারীরা। ৪৫ দিন জেল খাটার পর আন্তর্জাতিক একটি সংস্থার সহায়তায় দুইজন ২৯ আগস্ট দেশে ফেরে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় দায়ের হওয়া আরেক মামলার তদন্তেও একই চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেখানে অভিযোগ রয়েছে চক্রের সদস্য মো. বাহাদুর ফারাজীর টোপে এক যুবক গ্রিসে চাকরির আশায় ৮ লাখ টাকা ও পাসপোর্ট দিয়েছিলেন। পরবর্তীতে ভুক্তভোগীর পাসপোর্ট, ভিসা ও টিকেট সরবরাহ করেন নজির। পরে লিবিয়ায় নিয়ে তাকে আটকে রেখে নির্যাতন করা হয় এবং ১১ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। টাকা নেওয়ার পর তাকে মরুভূমিতে ফেলে রেখে যায় দালালরা। সেও একইভাবে ২৫ আগস্ট  দেশে ফিরতে সক্ষম হন।

সিআইডি জানায়, নজির হোসেন এর আগেও বিমানবন্দর থানার প্রতারণা মামলায় চার্জশিটভুক্ত আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে মানুষকে লোভ দেখিয়ে ইউরোপ নেওয়ার কথা বলে লিবিয়ায় পাচার করতেন। চক্রটি এ পর্যন্ত ১৯ জনের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ৯ জন আন্তর্জাতিক সংগঠনের সহায়তায় দেশে ফিরলেও বাকিরা এখনো লিবিয়ার বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর কাছে আটক রয়েছে।

মানবপাচার ইউনিট (THB) জানিয়েছে, গ্রেপ্তার নজির দুই মামলার অভিযোগ স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদন করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে সিআইডির তদন্ত ও অভিযান চলমান রয়েছে।