শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালতি বিল সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হালতি বিল সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হালতি বিল সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী হালতি বিল সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে হালতি বিল সংরক্ষণ ও পর্যটন বিকাশ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে আয়োজিত সভায় সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান।

সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ নৌকার মাঝি সভাপতি সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে মত বিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান হালতি বিলের শৃঙ্খলা ফেরাতে জীববৈচিত্র রক্ষায় নৌকায় ভ্রমণ পিয়াসুদের  ছোট মাঝারি বড় নৌকার ভাড়াসহ যাতায়াতের সময়  নির্ধারণ, প্রতিটি নৌকায় লাইভ জ্যাকেট টায়ার ও বজ্র অপসারণ ঝুড়িসহ বৈধ নৌকার মাঝিদের রেজিস্টেশনের আওতায় আনতে নানান পদক্ষেপ গ্রহণ করেন ।

এসময়, হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দখল ও দূষণ রোধ, পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে বিলকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা হালতি বিলের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে পরিকল্পিত পর্যটন উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, উপজেলা বিএপির সাবেক সাংগঠনিক  সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর সাবেক প্রশাসক এম এ হাফিজ, 
পিপরুল, খাজুরা ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, হালতি বিলের নৌকার মাঝির সভাপতি সেক্রেটারিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নৌকার মাঝি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।