সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট অভিযান, বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ

অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট অভিযান, বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ

অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট অভিযান, বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে শুক্রবার ৩১ জুলাই বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
 

উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।
 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কোনো আসামি বা অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়। 

এ ছাড়া জনস্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিলাম অথবা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ইকবাল হোসেন রিংকু,জেলা প্রতিনিধি |