শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন শো, স্টেজ পারফরম্যান্স ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের বাইরে থাকলেও ভক্তদের জন্য একের পর এক চমক দিয়েই যাচ্ছেন এই অভিনেতা। আর নিজের জন্মদিনে সেই চমকের মাত্রা আরও বাড়িয়ে দিলেন একটি রহস্যময় পোস্টার প্রকাশ করে।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করেন জায়েদ খান। পোস্টারটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পোস্টারে দেখা যায়, কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন জায়েদ খানের মুখের দিকে। পোস্টারের ওপরে বড় অক্ষরে লেখা ‘শিকারী’। তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্য কোনো প্রকল্প সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।

হঠাৎ এমন পোস্টার প্রকাশের কারণ জানতে যোগাযোগ করা হলে রহস্য আরও বাড়িয়ে দেন জায়েদ খান। তিনি বলেন, ‘নতুন কিছু আসছে। এমনভাবে দর্শক আগে কখনো আমাকে দেখেননি। এটি আমার ক্যারিয়ারের একেবারেই ভিন্নধর্মী একটি কাজ। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’

কোন মাধ্যমে কাজটি প্রকাশ পাবে সিনেমা, ওটিটি নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই কোনো কিছু বলতে চাই না। আরও দুই দিন অপেক্ষা করুন। এরপর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।