শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল

ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল

ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় সেদিকে ব্যবসায়ী নার্সারীর মালিক শ্রমিক স্থানীয়দের সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। নেছারাবাদকে তথা পিরোজপুর জেলা কে ডেঙ্গু মুক্ত রাখতে হলে সকলকে বাড়িঘর ও আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।  

মহাপরিচালক আরও বলেন, নার্সারি একটি পবিত্র ব্যবসা।এই ব্যবসায় মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। তাই নার্সারির অভ্যন্তরে অজ্ঞানতাবশত পানি জমিয়ে রেখে ডেঙ্গু রোগের বাহক মশার জন্মস্থান যেন না বানিয়ে ফেলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে ডেঙ্গু মোকাবিলায় সরকারের নানাবিধ উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে রোগী বৃদ্ধির হার কমতে শুরু করেছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচাইতে বেশি প্রয়োজন জনসচেতনতা। নিজের বাড়ি, পেশাগত প্রতিষ্ঠানসহ আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব প্রথমে নিজেদেরকেই নিতে হবে।

তিনি শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠিতে নার্সারি মালিক ও শ্রমিকদের সাথে ‘ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

ইউনিসেফ বরিশালের সহযোগিতায় জেলা তথ্য অফিস পিরোজপুর এর আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরী। এছাড়াও উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রশাসন) এম এ মোমেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে অলংকারকাঠির মহাসড়কে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এক র‍্যালিতে তিনি নেতৃত্ব দেন।