শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় পুকুর ভরাটের দায়ে অর্থদণ্ড

কসবায় পুকুর ভরাটের দায়ে অর্থদণ্ড

কসবায় পুকুর ভরাটের দায়ে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি বাজারের পশ্চিম পাশে একটি পুকুর ভরাট কার্যক্রম পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শামীমউদ্দীন (৩৫) নামের এক ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
 

অভিযানকালে অবৈধভাবে পুকুর ভরাটের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ড্রেজার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জলাশয় ভরাট রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে বলেও জানানো হয়। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম