রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় শনিবার (১ আগস্ট) বিকেলে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিলের আগে নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান।
 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিন।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল 

আলম, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, বিডিপির মাগুরা জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জাফর মোল্লা, জেলা জামায়াতের শূরা সদস্য ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বি. এম. এরশাদুল্লাহ অহিদ, সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী সাবেক ব্যাংকার মো. মাসুদুল আলম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আসমত হুসাইন।
 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে গণমিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি