রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে চলন্ত বাস থামিয়ে ডাকাতি ,বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ এক

টেকনাফে চলন্ত বাস থামিয়ে ডাকাতি ,বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ এক

টেকনাফে চলন্ত বাস থামিয়ে ডাকাতি ,বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ এক

কক্সবাজারের টেকনাফ মহাসড়কে চলন্ত পালকি বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকাশের দুই সেলসম্যানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন একজন।

রবিবার (২ আগস্ট) দুপুরের টেকনাফ- কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন বেদ বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার আরমান (২৮), পিতা: হাসান এবং সাবরাং কাটাবনিয়ার একরাম (২৩), পিতা: মোহাম্মদ সৈয়দ। তারা দুজনই বিকাশের সেলসম্যান হিসেবে কর্মরত।

আহত আরমানের চাচা জাফর জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর টেকনাফ থেকে পালকি বাসে করে হ্নীলার বিকাশের দোকানে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন আরমান ও একরাম। পথে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন বেদ বাগান এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা মহাসড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে। প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থামার পর দেশীয় অস্ত্র ও ধারালো চাকু নিয়ে ডাকাতরা বাসে উঠে বিকাশের দুই কর্মীকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় আরমান ও একরামকে চাকু দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দলের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ডাকাতরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ