রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুকে সংবর্ধনা প্রদান

দৌলতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুকে সংবর্ধনা প্রদান

দৌলতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুকে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামে অবস্থিতদৌলতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগমন উপলক্ষে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমান-এর সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সামছুল হক নমু বলেন, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ ফয়াজ উদ্দিন মেম্বার বলেন, গত চার বছর ধরে তিনি ২নং নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁর ৩নং ওয়ার্ডের জন্য কোনো উন্নয়নমূলক কাজ কিংবা বরাদ্দ পাননি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল আহাদ ধনাই ও আলাউর রাহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অতিথিকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমান প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সামছুল হক নমুর সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবাই ছাতক-দোয়ারাবাজার আসনের চারবারের  সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সামছুল হক নমুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রউফ, খলিলুর রহমান, সোনাপুর গ্রামের প্রবীণ মুরব্বি আরজু মিয়া, মজুমদার আলী (টেইলার), প্রবাসী গ্রুপের সভাপতি আব্দুল আহাদ( ধনাই), ইসলাম উদ্দিন, শুকুর আলী, আলাউর রহমান, সানুর মিয়া, ডা. জাকির হোসেন, আলতাবুর রহমান, হাফিজুর রহমান, ইউসুফ আলী, দিলোয়ার হোসেন, দুলাল আহমদ, খিজির আলী, আছাব আলী, মকদ্দুছ আলী, রোকন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে নাছিমপুর মাদ্রাসার সুপার মাওলানা আক্তার হোসেন-এর  দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ছাতক প্রতিনিধি: