জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ সকল খুনির ফাঁসির দাবিতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার ২ আগস্ট চৌমুহনা চত্বরে বেলা সাড়ে ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বাবুল আহমেদের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিভিন্ন
স্লোগান দেন। এ সময় তারা ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্র হত্যার বিচার চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দীর্ঘ সময় সড়কে অবস্থান করেন এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা বলেন, জুলাইয়ের সকল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি |
